এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা।
আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় ত্বরা ॥
ছুটেছিল পিয়াস ভরে মরীচিকাবারির তরে,
ধ'রে তারে কোমল করে কঠিন ফাঁসি পরা ॥
দয়ামায়া করিস নে গো, ওদের নয় সে ধারা।
দয়ার দোহাই মানবে না গো একটা পেলেই ছাড়া।
বাঁধন-কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে,
ভুলাও তাকে বাঁশির ডাকে, বুদ্ধিবিচার-হরা ॥
এবার, সখী, সোনার
Work
Language
ebār, sakhī, sonār mṛg deẏ bujhi deẏ dharā|
āẏ go torā purāṅganā, āẏ sabe āẏ tbarā ||
chhuṭechhil piẏās bhare marīchikābārir tare,
dha're tāre komal kare kaṭhin phām̐si parā ||
daẏāmāẏā karis ne go, oder naẏ se dhārā|
daẏār dohāi mānbe nā go ekṭā pelei chhār̤ā|
bām̐dhan-kāṭā banyaṭāke māẏār phām̐de phelāo pāke,
bhulāo tāke bām̐śhir ḍāke, buddhibichār-harā ||