এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।
তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে॥
নিশীথরাতের নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে
যে তান দিয়ে অবাক কর' গ্রহশশীরে॥
যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে,
গানের টানে মিলুক এসে তোমার চরণে।
বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি--
একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে॥
এবার নীরব করে দাও
Work
Language
ebār nīrab kare dāo he tomār mukhar kabire|
tār hṛdaẏ-bām̐śhi āpni ker̤e bājāo gabhīre||
niśhītharāter nibir̤ sure bām̐śhite tān dāo he pure
ye tān diẏe abāk kar' grahaśhśhīre||
yā-kichhu mor chhar̤iẏe āchhe jīban-marṇe,
gāner ṭāne miluk ese tomār charṇe|
bahudiner bākyarāśhi ek nimeṣhe yābe bhāsi--
eklā base śhunab bām̐śhi akūl timire||