এবার চলিনু তবে ।।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে।
উচ্ছল জল করে ছলছল,
জাগিয়া উঠেছে কলকোলাহল,
তরণীপতাকা চলচঞ্চল কাঁপিছে অধীর রবে।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে ।।
আমি নিষ্ঠুর কঠিন কঠোর, নির্মম আমি আজি।
আর নাই দেরি, ভৈরবভেরী বাহিরে উঠেছে বাজি।
তুমি ঘুমাইছ নিমীলনয়নে,
কাঁপিয়া উঠিছ বিরহস্বপনে,
প্রভাতে জাগিয়া শূন্য শয়নে কাঁদিয়া চাহিয়া রবে।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে ।।
অরুণ তোমার তরুণ অধর করুণ তোমার আঁখি—
অমিয়রচন সোহাগবচন অনেক রয়েছে বাকি।
পাখি উড়ে যাবে সাগরের পার,
সুখময় নীড় পড়ে রবে তার,
মহাকাশ হতে ওই বারে-বার আমারে ডাকিছে সবে।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে।।
বিশ্বজগৎ আমারে মাগিলে কে মোর আত্মপর।
আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর ।
কিসেরই বা সুখ, ক’ দিনের প্রাণ।
ওই উঠিয়াছে সংগ্রামগান,
অমর মরণ রক্তচরণ নাচিছে সগৌরবে।
সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে ।।
ebār chalinu tabe ||
samaẏ haẏechhe nikaṭ, ekhan bām̐dhan chhim̐r̤ite habe|
uchchhal jal kare chhalchhal,
jāgiẏā uṭhechhe kalakolāhal,
taraṇīptākā chalachañchal kām̐pichhe adhīr rabe|
samaẏ haẏechhe nikaṭ, ekhan bām̐dhan chhim̐r̤ite habe ||
āmi niṣhṭhur kaṭhin kaṭhor, nirmam āmi āji|
ār nāi deri, bhairabbherī bāhire uṭhechhe bāji|
tumi ghumāichh nimīlanaẏane,
kām̐piẏā uṭhichh birahasbapne,
prabhāte jāgiẏā śhūny śhaẏane kām̐diẏā chāhiẏā rabe|
samaẏ haẏechhe nikaṭ, ekhan bām̐dhan chhim̐r̤ite habe ||
aruṇ tomār taruṇ adhar karuṇ tomār ām̐khi—
amiẏarchan sohāgabchan anek raẏechhe bāki|
pākhi ur̤e yābe sāgrer pār,
sukhamaẏ nīr̤ par̤e rabe tār,
mahākāśh hate oi bāre-bār āmāre ḍākichhe sabe|
samaẏ haẏechhe nikaṭ, ekhan bām̐dhan chhim̐r̤ite habe||
biśhbajagat āmāre māgile ke mor ātmapar|
āmār bidhātā āmāte jāgile kothāẏ āmār ghar |
kisera̮i bā sukh, ka’ diner prāṇ|
oi uṭhiẏāchhe saṁgrāmgān,
amar maraṇ raktachraṇ nāchichhe sagaurbe|
samaẏ haẏechhe nikaṭ, ekhan bām̐dhan chhim̐r̤ite habe ||