এবার বিদায়বেলার সুর ধরো ধরো, ও চাঁপা, ও করবী!
তোমার শেষ ফুলে আজ সাজি ভরো॥
যাবার পথে আকাশতলে মেঘ রাঙা হল চোখের জলে,
ঝরে পাতা ঝরো ঝরো॥
হেরো হেরো ওই রুদ্র রবি
স্বপ্ন ভাঙায় রক্তছবি।
খেয়াতরীর রাঙা পালে আজ লাগল হাওয়া ঝড়ের তালে,
বেণুবনের ব্যাকুল শাখা থরোথরো॥
এবার বিদায়বেলার সুর
Work
Language
ebār bidāẏabelār sur dharo dharo, o chām̐pā, o karbī!
tomār śheṣh phule āj sāji bharo||
yābār pathe ākāśhatle megh rāṅā hal chokher jale,
jhare pātā jharo jharo||
hero hero oi rudr rabi
sbapn bhāṅāẏ raktachhbi|
kheẏātrīr rāṅā pāle āj lāgal hāoẏā jhar̤er tāle,
beṇubner byākul śhākhā tharothro||