এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী।
তীরে বসে যায় বেলা, মরি গো মরি।
ফুল ফোটান সারা ক’রে
বসন্ত যে গেল স’রে—
নিয়ে ঝরা ফুলের ডালা বলো কি করি।
জল উঠিছে ছল্ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে—
মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।
শূন্যমনে কোথায় তাকাস—
সকল বাতাস সকল আকাশ
ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি।
ebār bhāsiẏe dite habe āmār ei tarī|
tīre base yāẏ belā, mari go mari|
phul phoṭān sārā ka’re
basant ye gel sa’re—
niẏe jharā phuler ḍālā balo ki kari|
jal uṭhichhe chhalchhaliẏe, ḍheu uṭhechhe dule—
marmariẏe jhare pātā bijan tarumūle|
śhūnyamne kothāẏ tākās—
sakal bātās sakal ākāśh
oi pārer oi bām̐śhir sure uṭhe śhihri|