এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী--
তীরে ব'সে যায় যে বেলা, মরি গো মরি॥
ফুল-ফোটানো সারা ক'রে বসন্ত যে গেল স'রে,
নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি।
জল উঠেছে ছল্ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে,
মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে।
শূন্যমনে কোথায় তাকাস।
ওরে, সকল বাতাস সকল আকাশ
আজি ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি॥
এবার ভাসিয়ে দিতে
Work
Language
ebār bhāsiẏe dite habe āmār ei tarī--
tīre ba'se yāẏ ye belā, mari go mari||
phul-phoṭāno sārā ka're basant ye gel sa're,
niẏe jharā phuler ḍālā balo kī kari|
jal uṭhechhe chhalchhaliẏe, ḍheu uṭhechhe dule,
marmariẏe jhare pātā bijan tarumūle|
śhūnyamne kothāẏ tākās|
ore, sakal bātās sakal ākāśh
āji oi pārer oi bām̐śhir sure uṭhe śhihri||