এবার অবগুণ্ঠন খোলো।
গহন মেঘমায়ায় বিজন বনছায়ায়
তোমার আলসে অবলুণ্ঠন সারা হল॥
শিউলিসুরভি রাতে বিকশিত জ্যোৎস্নাতে
মৃদু মর্মরগানে তব মর্মের বাণী বোলো ॥
বিষাদ-অশ্রুজলে মিলুক শরমহাসি--
মালতীবিতানতলে বাজুক বঁধুর বাঁশি।
শিশিরসিক্ত বায়ে বিজড়িত আলোছায়ে
বিরহ-মিলনে-গাঁথা নব প্রণয়দোলায় দোলো ॥
এবার অবগুণ্ঠন খোলো
Work
Language
ebār abaguṇṭhan kholo|
gahan meghamāẏāẏ bijan banachhāẏāẏ
tomār ālse abaluṇṭhan sārā hal||
śhiulisurbhi rāte bikśhit jyotsnāte
mṛdu marmargāne tab marmer bāṇī bolo ||
biṣhād-aśhrujle miluk śharamhāsi--
mālatībitānatle bājuk bam̐dhur bām̐śhi|
śhiśhirasikt bāẏe bijr̤it ālochhāẏe
birah-milne-gām̐thā nab praṇaẏadolāẏ dolo ||