এবার অবগুণ্ঠন খোলো।
গহন মেঘমায়ায় বিজন বনছায়ায়
তোমার আলসে অবলুণ্ঠন সারা হল।।
শিউলিসুরভি রাতে বিকশিত জ্যোৎস্নাতে
মৃদু মর্মরগানে তব মর্মের বাণী বোলো।।
বিষাদ-অশ্রুজলে মিলুক শরমহাসি
মালতীবিতানতলে বাজুক বঁধুর বাঁশি।
শিশিরসিক্ত বায়ে বিজড়িত আলোছায়ে
বিরহ-মিলনে-গাঁথা নব প্রণয়দোলায় দোলো।।
ebār abaguṇṭhan kholo|
gahan meghamāẏāẏ bijan banachhāẏāẏ
tomār ālse abaluṇṭhan sārā hal||
śhiulisurbhi rāte bikśhit jyotsnāte
mṛdu marmargāne tab marmer bāṇī bolo||
biṣhād-aśhrujle miluk śharamhāsi
mālatībitānatle bājuk bam̐dhur bām̐śhi|
śhiśhirasikt bāẏe bijr̤it ālochhāẏe
birah-milne-gām̐thā nab praṇaẏadolāẏ dolo||