এ যে মোর আবরণ
ঘুচাতে কতক্ষণ!
নিশ্বাসবায় উড়ে চলে যায়
তুমি কর যদি মন॥
যদি পড়ে থাকি ভূমে
ধূলার ধরণী চুমে,
তুমি তারি লাগি দ্বারে রবে জাগি
এ কেমন তব পণ॥
রথের চাকার রবে
জাগাও জাগাও সবে,
আপনার ঘরে এসো বলভরে
এসো এসো গৌরবে।
ঘুম টুটে যাক চলে,
চিনি যেন প্রভু ব'লে--
ছুটে এসে দ্বারে করি আপনারে
চরণে সমর্পণ ॥
e ye mor ābraṇ
ghuchāte katakṣhaṇ!
niśhbāsabāẏ ur̤e chale yāẏ
tumi kar yadi man||
yadi par̤e thāki bhūme
dhūlār dharṇī chume,
tumi tāri lāgi dbāre rabe jāgi
e keman tab paṇ||
rather chākār rabe
jāgāo jāgāo sabe,
āpnār ghare eso balabhre
eso eso gaurbe|
ghum ṭuṭe yāk chale,
chini yen prabhu ba'le--
chhuṭe ese dbāre kari āpnāre
charṇe samarpaṇ ||