E shahar

এ শহর
Year
Language

চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে
আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে৷
বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন
গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন৷
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হসত্মমৈথুনের৷
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..
তুমিও চাইতে পারো, আমাদের মতো,
এ শহর বদলাতে;
বদলাতে গেলে বদলাতে হবে, অথবা
মৃতু্য নিশ্চিত জেনো আততায়ীর অপঘাতে৷
তবুও সূর্য উঠে নিসর্গ নগরে,
নাগরিক হাসি চাতক ঠোঁটে৷
খোলা কোনো মাঠে, কিশোরীর হাতে,
আবার ফুটপাতে, অথবা রাজপথ
মিছিল-রাঙাতে দৃপ্ত জয়রথে৷
এ শহর সৃষ্টিতে, এ শহর সৌম্যতার;
এ শহর কৃষ্টিতে, এ শহর স্বপ্ন বিতরনের৷
এ শহর উত্‍সবের, এ শহর নজরুলের,
এ শহর রবীন্দ্রের, এ শহর ভালোবাসার৷

chorābālir śhahre mānuṣh bharti mukhośhe
ār̤āl kare rākhe mānabiktār kyākṭāse৷
biṣhākt-pāśhbik bodhe dṛśhyapaṭ abachetan
ganikār śharīr jur̤e chalchhe gopan gaman৷
chhuṭe chalār bāhne prakāśhy chumban, athbā
jaibik kon āchran…..
e śhahar bikṛter, e śhahar yauntār;
e śhahar pretātmār, e śhahar hasatmamaithuner৷
e śhahar ātmahanner, e śhahar mṛt pratimār;
e śhahar lālsār, e śhahar…..
tumio chāite pāro, āmāder mato,
e śhahar badlāte;
badlāte gele badlāte habe, athbā
mṛtu্ya niśhchit jeno ātatāẏīr apghāte৷
tabuo sūry uṭhe nisarg nagre,
nāgrik hāsi chātak ṭhom̐ṭe৷
kholā kono māṭhe, kiśhorīr hāte,
ābār phuṭpāte, athbā rājpath
michhil-rāṅāte dṛpt jaẏarthe৷
e śhahar sṛṣhṭite, e śhahar saumyatār;
e śhahar kṛṣhṭite, e śhahar sbapn bitarner৷
e śhahar utsaber, e śhahar najaruler,
e śhahar rabīndrer, e śhahar bhālobāsār৷