এ নতুন জন্ম, নতুন জন্ম,
নতুন জন্ম আমার।
সেদিন বাজল দুপুরের ঘণ্টা,
ঝাঁ ঝাঁ করে রোদ্দুর,
স্নান করাতেছিলেম কুয়োতলায়
মা-মরা বাছুরটিকে।
সামনে এসে দাঁড়ালেন
বৌদ্ধ ভিক্ষু আমার--
বললেন, জল দাও।
শিউরে উঠল দেহ আমার,
চমকে উঠল প্রাণ।
বল্ দেখি মা,
সারা নগরে কি কোথাও নেই জল!
কেন এলেন আমার কুয়োর ধারে,
আমাকে দিলেন সহসা
মানুষের তৃষ্ণা-মেটানো সম্মান।
e natun janm, natun janm,
natun janm āmār|
sedin bājal dupurer ghaṇṭā,
jhām̐ jhām̐ kare roddur,
snān karātechhilem kuẏotalāẏ
mā-marā bāchhurṭike|
sāmne ese dām̐r̤ālen
bauddh bhikṣhu āmār--
ballen, jal dāo|
śhiure uṭhal deh āmār,
chamke uṭhal prāṇ|
bal dekhi mā,
sārā nagre ki kothāo nei jal!
ken elen āmār kuẏor dhāre,
āmāke dilen sahsā
mānuṣher tṛṣhṇā-meṭāno sammān|