এ মালিক-ঈ- জাহান
এ মালিক-ঈ- জাহান আমি বড় অসহায়
আজ দুফোঁটা পানির তরে বুখ ফেটে যায়।।
তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছ
সেই আগুনেরে ফুল বানিয়ে তুমি নিয়েছ।
তুমি ফেরাউনকে ডুবাইলে। নীল দরিয়ায়
ঐ মুসা নবী বেঁচে গেল তোমারই লীলায়
সেই কুদরতেরই শান দেখাও তুমি যে আমায়।।
ইউনুসকে মাছের পেটে দিলে পাঠিয়ে
সেই কুদরতেরই গুনে তারে দিলে বাঁচিয়ে।
সে নামেরই বরকতে খোদা। এই দুনিয়ায়
কত পাপি তাপি গুনাহগার পাড় হয়ে যায়
এই রহমতের এক বিন্দু দাও না যে আমার।।
e mālik-ī- jāhān
e mālik-ī- jāhān āmi bar̤ asahāẏ
āj duphom̐ṭā pānir tare bukh pheṭe yāẏ||
tumi ibrāhimke āgunete phele diẏechh
sei āgunere phul bāniẏe tumi niẏechh|
tumi pherāunke ḍubāile| nīl dariẏāẏ
ai musā nabī bem̐che gel tomāra̮i līlāẏ
sei kudaratera̮i śhān dekhāo tumi ye āmāẏ||
iunuske māchher peṭe dile pāṭhiẏe
sei kudaratera̮i gune tāre dile bām̐chiẏe|
se nāmera̮i barakte khodā| ei duniẏāẏ
kat pāpi tāpi gunāhgār pār̤ haẏe yāẏ
ei rahamter ek bindu dāo nā ye āmār||