এ কি এ মধু শ্যাম-বিরহে।
হৃদি-বৃন্দাবনে নিতি রসধারা বহে।।
গভীর বেদনা মাঝে
শ্যাম-নাম-বীনা বাজে
প্রেমে মন মোহে যত ব্যথায় প্রাণ দহে।।
এ কি এ মধু শ্যাম-বিরহে
Work
Language
e ki e madhu śhyām-birhe|
hṛdi-bṛndābne niti rasdhārā bahe||
gabhīr bednā mājhe
śhyām-nām-bīnā bāje
preme man mohe yat byathāẏ prāṇ dahe||