E to khelaa nay, khelaa nay

এ তো খেলা নয়, খেলা নয়
Work
Language

এ তো খেলা নয়, খেলা নয়।
এ যে হৃদয়-দহন-জ্বালা, সখী।
এ যে, প্রাণভরা ব্যাকুলতা,
গোপন মর্মের ব্যথা,
এ যে, কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা।
কে যেন সতত মোরে
ডাকিয়ে আকুল করে,
যাই যাই করে প্রাণ, যেতে পারি নে।
যে কথা বলিতে চাহি,
তা বুঝি বলিতে নাহি,
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।
যতনে গাঁথিয়ে শেষে, পরাতে পারি নে মালা।

e to khelā naẏ, khelā naẏ|
e ye hṛdaẏ-dahan-jbālā, sakhī|
e ye, prāṇabhrā byākultā,
gopan marmer byathā,
e ye, kāhār charaṇoddeśhe jīban maraṇ ḍhālā|
ke yen satat more
ḍākiẏe ākul kare,
yāi yāi kare prāṇ, yete pāri ne|
ye kathā balite chāhi,
tā bujhi balite nāhi,
kothāẏ nāmāẏe rākhi, sakhī, e premer ḍālā|
yatne gām̐thiẏe śheṣhe, parāte pāri ne mālā|