এ তো খেলা নয়, খেলা নয়-- এ যে হৃদয়দহনজ্বালা সখী॥
এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা,
এ যে, কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা॥
কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে,
যাই-যাই করে প্রাণ, যেতে পারি নে।
যে-কথা বলিতে চাহি, তা বুঝি বলিতে নাহি--
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।
যতনে গাঁথিয়ে শেষে, পরাতে পারি নে মালা।
এ তো খেলা
Work
Language
e to khelā naẏ, khelā naẏ-- e ye hṛdaẏadahanajbālā sakhī||
e ye prāṇabhrā byākultā, gopan marmer byathā,
e ye, kāhār charaṇoddeśhe jīban maraṇ ḍhālā||
ke yen satat more ḍākiẏe ākul kare,
yāi-yāi kare prāṇ, yete pāri ne|
ye-kathā balite chāhi, tā bujhi balite nāhi--
kothāẏ nāmāẏe rākhi, sakhī, e premer ḍālā|
yatne gām̐thiẏe śheṣhe, parāte pāri ne mālā|