এ কী হরষ হেরি কাননে।
পরান আকুল, স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে॥
ফলে ফুলে করিছে কোলাকুলি, বনে বনে বহিছে সমীরণ
নবপল্লবে হিল্লোল তুলিয়ে-- বসন্তপরশে বন শিহরে।
কী জানি কোথা পরান মন ধাইছে বসন্তসমীরণে॥
ফুলেতে শুয়ে জোছনা হাসিতে হাসি মিলাইছে।
মেঘ ঘুমায়ে ঘুমায়ে ভেসে যায় ঘুমভারে অলসা বসুন্ধরা--
দূরে পাপিয়া পিউ-পিউ রবে ডাকিছে সঘনে॥
এ কী হরষ হেরি
Work
Language
e kī haraṣh heri kānne|
parān ākul, sbapan bikśhit mohamadirāmaẏ naẏane||
phale phule karichhe kolākuli, bane bane bahichhe samīraṇ
nabapallabe hillol tuliẏe-- basantaparśhe ban śhihre|
kī jāni kothā parān man dhāichhe basantasamīrṇe||
phulete śhuẏe jochhnā hāsite hāsi milāichhe|
megh ghumāẏe ghumāẏe bhese yāẏ ghumbhāre alsā basundharā--
dūre pāpiẏā piu-piu rabe ḍākichhe saghne||