এ কী এ ঘোর বন!-- এনু কোথায়!
পথ যে জানি না, মোরে দেখায়ে দে না।
কী করি এ আঁধার রাতে।
কী হবে মোর হায়।
ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে,
চকিত চপলা চমকে সঘনে,
একেলা বালিকা
তরাসে কাঁপে কায়।
e kī e ghor ban!-- enu kothāẏ!
path ye jāni nā, more dekhāẏe de nā|
kī kari e ām̐dhār rāte|
kī habe mor hāẏ|
ghan ghor megh chheẏechhe gagne,
chakit chaplā chamke saghne,
ekelā bālikā
tarāse kām̐pe kāẏ|