এ হরিসুন্দর, এ হরিসুন্দর, মস্তক নমি তব চরণ-’পরে।।
সেবকজনের সেবায় সেবায়, প্রেমিকজনের প্রেমমহিমায়,
দু:খীজনের বেদনে বেদনে, সুখীর আনন্দে সুন্দর হে,
মস্তক নমি তব চরণ-’পরে।।
কাননে কাননে শ্যামল শ্যামল পর্বতে পর্বতে উন্নত উন্নত,
নদীতে নদীতে চঞ্চল চঞ্চল, সাগরে সাগরে গম্ভীর হে,
মস্তক নমি তব চরণ-’পরে।
চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ– তব জগমন্দির উজল করে,
মস্তক নমি তব চরণ-’পরে।।
e harisundar, e harisundar, mastak nami tab charaṇ-’pare||
sebakajner sebāẏ sebāẏ, premikajner premamahimāẏ,
du:khījner bedne bedne, sukhīr ānande sundar he,
mastak nami tab charaṇ-’pare||
kānne kānne śhyāmal śhyāmal parbate parbate unnat unnat,
nadīte nadīte chañchal chañchal, sāgre sāgre gambhīr he,
mastak nami tab charaṇ-’pare|
chandr sūry jbāle nirmal dīp– tab jagamandir ujal kare,
mastak nami tab charaṇ-’pare||