E desh aamaar chokher aaloy aalo chharaay bhaalbese

এ দেশ আমার চোখের আলোয় আলো ছড়ায় ভালবেসে
Language

এ দেশ আমার চোখের আলোয় আলো ছড়ায় ভালবেসে।
এ দেশ আমার অন্ধকারে স্বপ্ন ছড়ায় ভালবেসে

পাখির গানে ঘুম ভেঙ্গে যায় রোজ সকালে
সন্ধ্যাবেলা তাঁরার পরী প্রদীপ জ্বালে
নদীর দিকে মাঝির দিকে দৃষ্টি মেলি ভালবেসে।।

দেশ দিয়েছে ফসল ভরা মাঠের হাসি।
সেই হাসিতে সবার প্রানে বাজে বাঁশি

বাঁশি সুরে এই গোধুলির স্বপ্ন হলো
পড়লো মনে একটি কথা ঝলঝল
কত মানুষ রক্ত দিল দেশের মাটি ভালবেসে।।

e deśh āmār chokher āloẏ ālo chhar̤āẏ bhālbese|
e deśh āmār andhakāre sbapn chhar̤āẏ bhālbese

pākhir gāne ghum bheṅge yāẏ roj sakāle
sandhyābelā tām̐rār parī pradīp jbāle
nadīr dike mājhir dike dṛṣhṭi meli bhālbese||

deśh diẏechhe phasal bharā māṭher hāsi|
sei hāsite sabār prāne bāje bām̐śhi

bām̐śhi sure ei godhulir sbapn halo
par̤lo mane ekṭi kathā jhaljhal
kat mānuṣh rakt dil deśher māṭi bhālbese||