এ ভারতে রাখো নিত্য, প্রভু, তব শুভ আশীর্বাদ--
তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী,
তোমার স্থির অমর আশা ॥
অনির্বাণ ধর্ম আলো সবার ঊর্ধ্বে জ্বালো জ্বালো,
সঙ্কটে দুর্দিনে হে,
রাখো তারে অরণ্যে তোমারই পথে ॥
বক্ষে বাঁধি দাও তার বর্ম তব নির্বিদার,
নিঃশঙ্কে যেন সঞ্চরে নির্ভীক।
পাপের নিরখি জয় নিষ্ঠা তবুও রয়--
থাকে তব চরণে অটল বিশ্বাসে ॥
e bhārte rākho nity, prabhu, tab śhubh āśhīrbād--
tomār abhaẏ, tomār ajit amṛt bāṇī,
tomār sthir amar āśhā ||
anirbāṇ dharm ālo sabār ūrdhbe jbālo jbālo,
saṅkaṭe durdine he,
rākho tāre araṇye tomāra̮i pathe ||
bakṣhe bām̐dhi dāo tār barm tab nirbidār,
niḥśhaṅke yen sañchare nirbhīk|
pāper nirkhi jaẏ niṣhṭhā tabuo raẏ--
thāke tab charṇe aṭal biśhbāse ||