E aabran kshay habe

এ আবরণ ক্ষয় হবে
Work
Language

এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে,
          এ দেহমন ভূমানন্দময় হবে ॥
  চক্ষে আমার মায়ার ছায়া টুটবে গো,
বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো,
          এ জীবনে তোমারি, নাথ, জয় হবে ॥
রক্ত আমার বিশ্বতালে নাচবে যে,
হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে,
          কাঁপবে তোমার আলো-বীণার তারে সে,
          দুলবে তোমার তারামণির হারে সে,
                   বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে ॥

e ābraṇ kṣhaẏ habe go kṣhaẏ habe,
          e dehman bhūmānandamaẏ habe ||
  chakṣhe āmār māẏār chhāẏā ṭuṭbe go,
biśhbakmal prāṇe āmār phuṭbe go,
          e jībne tomāri, nāth, jaẏ habe ||
rakt āmār biśhbatāle nāchbe ye,
hṛdaẏ āmār bipul prāṇe bām̐chbe ye,
          kām̐pbe tomār ālo-bīṇār tāre se,
          dulbe tomār tārāmṇir hāre se,
                   bāsnā tār chhar̤iẏe giẏe laẏ habe ||