দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি,
শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি॥
এ জগতচরাচরে বেঁধেছ যে প্রেমডোরে
সে প্রেমে বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো ঢাকি॥
তোমারি আদেশ লয়ে সংসারে পশিবে দোঁহে,
তোমারি আশিস বলে এড়াইবে মায়ামোহে।
সাধিতে তোমার কাজ দুজনে চলিবে আজ,
হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি॥
দুটি প্রাণ এক
Work
Language
duṭi prāṇ ek ṭhām̐i tumi to enechh ḍāki,
śhubhakārye jāgitechhe tomār prasann ām̐khi||
e jagatacharāchre bem̐dhechh ye premḍore
se preme bām̐dhiẏā dom̐he snehachhāẏe rākho ḍhāki||
tomāri ādeśh laẏe saṁsāre paśhibe dom̐he,
tomāri āśhis bale er̤āibe māẏāmohe|
sādhite tomār kāj dujne chalibe āj,
hṛdaẏe milābe hṛdi tomāre hṛdaẏe rākhi||