Dukh diyechh

দুখ দিয়েছ
Work
Language

দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গো একেলা ফেলে রাখ?
          ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো ॥
প্রাণ কারো সাড়া নাহি পায়,    রবি শশী দেখা নাহি যায়,
          এ পথে চলে যে অসহায়-- তারে তুমি ডাকো, প্রভু, ডাকো ॥
          সংসারের আলো নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়--
          দেখাও তোমার বাতায়নে চির-আলো জ্বলিছে কোথায়।
শুষ্ক নির্ঝরের ধারে রই,    পিপাসিত প্রাণ কাঁদে ওই--
          অসীম প্রেমের উৎস কই, আমারে তৃষিত রেখো নাকো ॥
          কে আমার আত্মীয় স্বজন-- আজ আসে, কাল চলে যায়।
          চরাচর ঘুরিছে কেবল-- জগতের বিশ্রাম কোথায়।
সবাই আপনা নিয়ে রয়   কে কাহারে দিবে গো আশ্রয়--
          সংসারের নিরাশ্রয় জনে তোমার স্নেহেতে, নাথ, ঢাকো ॥

dukh diẏechh, diẏechh kṣhati nāi, ken go ekelā phele rākh?
          ḍeke nile chhil yārā kāchhe, tumi tabe kāchhe kāchhe thāko ||
prāṇ kāro sār̤ā nāhi pāẏ,    rabi śhaśhī dekhā nāhi yāẏ,
          e pathe chale ye asahāẏ-- tāre tumi ḍāko, prabhu, ḍāko ||
          saṁsārer ālo nibhāile, biṣhāder ām̐dhār ghanāẏ--
          dekhāo tomār bātāẏane chir-ālo jbalichhe kothāẏ|
śhuṣhk nirjharer dhāre ra̮i,    pipāsit prāṇ kām̐de oi--
          asīm premer uts ka̮i, āmāre tṛṣhit rekho nāko ||
          ke āmār ātmīẏ sbajan-- āj āse, kāl chale yāẏ|
          charāchar ghurichhe kebal-- jagter biśhrām kothāẏ|
sabāi āpnā niẏe raẏ   ke kāhāre dibe go āśhraẏ--
          saṁsārer nirāśhraẏ jane tomār snehete, nāth, ḍhāko ||