Dujne yethaay milichhe

দুজনে যেথায় মিলিছে
Work
Language

দুজনে যেথায় মিলিছে সেথায়   তুমি থাকো, প্রভু, তুমি থাকো।
          দুজনে যাহারা চলেছে তাদের   তুমি রাখো, প্রভু, সাথে রাখো ॥
যেথা দুজনের মিলিছে দৃষ্টি   সেথা হোক তব সুধার বৃষ্টি--
দোঁহে যারা ডাকে দোঁহারে তাদের   তুমি ডাকো, প্রভু, তুমি ডাকো ॥
          দুজনে মিলিয়া গৃহের প্রদীপে   জ্বালাইছে যে আলোক
          তাহাতে, হে দেব, হে বিশ্বদেব,   তোমারি আরতি হোক॥
মধুর মিলনে মিলি দুটি হিয়া   প্রেমের বৃন্তে উঠে বিকশিয়া,
সকল অশুভ হইতে তাহারে   তুমি ঢাকো, প্রভু, তুমি ঢাকো ॥

dujne yethāẏ milichhe sethāẏ   tumi thāko, prabhu, tumi thāko|
          dujne yāhārā chalechhe tāder   tumi rākho, prabhu, sāthe rākho ||
yethā dujner milichhe dṛṣhṭi   sethā hok tab sudhār bṛṣhṭi--
dom̐he yārā ḍāke dom̐hāre tāder   tumi ḍāko, prabhu, tumi ḍāko ||
          dujne miliẏā gṛher pradīpe   jbālāichhe ye ālok
          tāhāte, he deb, he biśhbadeb,   tomāri ārti hok||
madhur milne mili duṭi hiẏā   premer bṛnte uṭhe bikaśhiẏā,
sakal aśhubh ha̮ite tāhāre   tumi ḍhāko, prabhu, tumi ḍhāko ||