দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে–
দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে ।
তাঁহারি প্রেমের বেগে দুটি প্রাণ উঠুক জেগে–
যা-কিছু শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে ।
সমুখে সংসারপথ, বিঘ্নবাধা কোরো না ভয়–
দুজনে যাও চলে যাও– গান করে যাও তাঁহারি জয় ।
ভকতি লও পাথেয়, শকতি হোক অজেয়–
অভয়ের আশিসবাণী আসুক তাঁরি প্রসাদ-বায়ে ।।
dujne ek haẏe yāo, māthā rākho eker pāẏe–
dujner hṛdaẏ āji miluk tām̐ri milan-chhāẏe |
tām̐hāri premer bege duṭi prāṇ uṭhuk jege–
yā-kichhu śhīrṇ malin ṭuṭuk tām̐ri charaṇ-ghāẏe |
samukhe saṁsārpath, bighnabādhā koro nā bhaẏ–
dujne yāo chale yāo– gān kare yāo tām̐hāri jaẏ |
bhakti lao pātheẏ, śhakti hok ajeẏ–
abhaẏer āśhisbāṇī āsuk tām̐ri prasād-bāẏe ||