Duiti hrdaye ekti

দুইটি হৃদয়ে একটি
Work
Language

দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ।
কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত॥
প্রাণেশ, তোমার প্রেম অনন্ত   জাগাক হৃদয়ে চিরবসন্ত,
যুগল প্রাণের মধুর মিলনে করো হে করুণনয়নপাত॥
সংসারপথ দীর্ঘ দারুণ,   বাহিরিবে দুটি পান্থ তরুণ,
আজিকে তোমার প্রসাদ-অরুণ   করুক প্রকাশ নব প্রভাত।
তব মঙ্গল, তব মহত্ত্ব,   তোমারি মাধুরী, তোমারি সত্য--
দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত॥

duiṭi hṛdaẏe ekṭi āsan pātiẏā baso he hṛdaẏanāth|
kalyāṇakre maṅgalḍore bām̐dhiẏā rākho he dom̐hār hāt||
prāṇeśh, tomār prem anant   jāgāk hṛdaẏe chirabasant,
yugal prāṇer madhur milne karo he karuṇanaẏanpāt||
saṁsārpath dīrgh dāruṇ,   bāhiribe duṭi pānth taruṇ,
ājike tomār prasād-aruṇ   karuk prakāśh nab prabhāt|
tab maṅgal, tab mahattb,   tomāri mādhurī, tomāri saty--
dom̐hār chitte rahuk nity nab nab rūpe dibas-rāt||