দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়॥
সম্মুখে রয়েছে তার তুমি প্রেমপারাবার,
তোমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায়॥
সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে,
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে।
পথে বাধা শত শত, পাষাণ পর্বত কত,
দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়॥
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলে যেন গো আশ্রয় মিলে,
দুটি হৃদয়ের সুখ দুটি হৃদয়ের দুখ
দুটি হৃদয়ের আশা মিলায় তোমার পায়॥
dui hṛdaẏer nadī ekatr milil yadi
balo, deb, kār pāne āgrahe chhuṭiẏā yāẏ||
sammukhe raẏechhe tār tumi premapārābār,
tomāri anantahṛde duṭite milāte chāẏ||
sei ek āśhā kari duijne miliẏāchhe,
sei ek lakṣhy dhari duijne chaliẏāchhe|
pathe bādhā śhat śhat, pāṣhāṇ parbat kat,
dui bale ek haẏe bhāṅiẏā phelibe tāẏ||
abśheṣhe jībner mahāyātrā phurāile
tomāri sneher kole yen go āśhraẏ mile,
duṭi hṛdaẏer sukh duṭi hṛdaẏer dukh
duṭi hṛdaẏer āśhā milāẏ tomār pāẏ||