দু:খ এ নয়, সুখ নহে গো– গভীর শান্তি এ যে
আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে।।
ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে
সাথে করে নিল আমায় জন্মমরণপারে–
এল পথিক সেজে।।
চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে
আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে।
এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে,
ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভ’রে–
কালিমা যায় মেজে।।
du:kha e naẏ, sukh nahe go– gabhīr śhānti e ye
āmār sakal chhār̤iẏe giẏe uṭhal kothāẏ beje||
chhār̤iẏe gṛh, chhār̤iẏe ārām, chhār̤iẏe āpnāre
sāthe kare nil āmāẏ janmamaraṇpāre–
el pathik seje||
charṇe tār nikhil bhuban nīrab gagnete
ālo-ām̐dhār ām̐chalkhāni āsan dil pete|
et kāler bhaẏ bhābnā kothāẏ ye yāẏ sare,
bhālomand bhāṅāchorā āloẏ oṭhe bha’re–
kālimā yāẏ meje||