আমায় দোষী করো।
ধুলায়-পড়া ম্লান কুসুম
পায়ের তলায় ধরো।
অপরাধে ভরা ডালি
নিজ হাতে করো খালি,
তার পরে সেই শূন্য ডালায়
তোমার করুণা ভরো--
আমায় দোষী করো।
তুমি উচ্চ, আমি তুচ্ছ
ধরব তোমায় ফাঁদে
আমার অপরাধে।
আমার দোষকে তোমার পুণ্য
করবে তো কলঙ্কশূন্য--
ক্ষমায় গেঁথে সকল ত্রুটি
গলায় তোমার পরো॥
āmāẏ doṣhī karo|
dhulāẏ-par̤ā mlān kusum
pāẏer talāẏ dharo|
aprādhe bharā ḍāli
nij hāte karo khāli,
tār pare sei śhūny ḍālāẏ
tomār karuṇā bharo--
āmāẏ doṣhī karo|
tumi uchch, āmi tuchchh
dharab tomāẏ phām̐de
āmār aprādhe|
āmār doṣhke tomār puṇy
karbe to kalaṅkaśhūny--
kṣhamāẏ gem̐the sakal truṭi
galāẏ tomār paro||