Doraa kaataa daag dekhe baagh chenaa yaay

ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়
Year
Language

ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়
বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়
মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কি দেখে চিনবে বলো।

বহুরূপী সেজে কেউ জিতে নেয় বাজি
কেউ তবু বোঝে নারে সেই কারসাজি।
যখন খেলা খতম পয়সা হজম।।
কি হবে তখন করে শুধু হায় হায়

ল্যাজ দেখে বিড়ালকে যায় চেনা যায়
ডাক শোনে কোকিলকে যায় চেনা যায়
মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কি দেখে চিনবে বলো।

চক্করে পড়ে কেউ খায় ঘুরপাক
কেউ হাসে কেউ কাঁদে কেউ নির্বাক।।
বোকার হদ্দ লোকে কপাল ঠোকে।।
বুদ্ধিমানেই শত রঙ বদলায়
কালো দেখেই আলোকে যায় চেনা যায়
ফুল দেখে ফাগুনকে যায় চেনা যায়

মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কি দেখে চিনবে বলো।

ḍorā kāṭā dāg dekhe bāgh chenā yāẏ
bātāser beg dekhe megh chenā yāẏ
mukh ḍhākā mukhośher ei duniẏāẏ
mānuṣhke ki dekhe chinbe balo|

bahurūpī seje keu jite neẏ bāji
keu tabu bojhe nāre sei kārsāji|
yakhan khelā khatam paẏasā hajam||
ki habe takhan kare śhudhu hāẏ hāẏ

lyāj dekhe bir̤ālke yāẏ chenā yāẏ
ḍāk śhone kokilke yāẏ chenā yāẏ
mukh ḍhākā mukhośher ei duniẏāẏ
mānuṣhke ki dekhe chinbe balo|

chakkare par̤e keu khāẏ ghurpāk
keu hāse keu kām̐de keu nirbāk||
bokār hadd loke kapāl ṭhoke||
buddhimānei śhat raṅ badalāẏ
kālo dekhei āloke yāẏ chenā yāẏ
phul dekhe phāgunke yāẏ chenā yāẏ

mukh ḍhākā mukhośher ei duniẏāẏ
mānuṣhke ki dekhe chinbe balo|