Doorer bandhu surer

দূরের বন্ধু সুরের
Work
Language

দূরের বন্ধু সুরের দূতীরে পাঠালো তোমার ঘরে।
মিলনবীণা যে হৃদয়ের মাঝে বাজে তব অগোচরে॥
মনের কথাটি গোপনে গোপনে   বাতাসে বাতাসে ভেসে আসে মনে,
বনে উপবনে,   বকুলশাখার চঞ্চলতায়   মর্মরে মর্মরে॥
পুষ্পমালার পরশপুলক পেয়েছ বক্ষতলে,
রাখো তুমি তারে সিক্ত করিয়া সুখের অশ্রুজলে।
ধরো সাহানাতে মিলনের পালা,   সাজাও যতনে বরণের ডালা--
মালতীর মালা,   অঞ্চলে ঢেকে কনকপ্রদীপ   আনো   আনো তার পথ-'পরে॥

dūrer bandhu surer dūtīre pāṭhālo tomār ghare|
milanbīṇā ye hṛdaẏer mājhe bāje tab agochre||
maner kathāṭi gopne gopne   bātāse bātāse bhese āse mane,
bane upabne,   bakulaśhākhār chañchalatāẏ   marmare marmare||
puṣhpamālār paraśhapulak peẏechh bakṣhatle,
rākho tumi tāre sikt kariẏā sukher aśhrujle|
dharo sāhānāte milner pālā,   sājāo yatne barṇer ḍālā--
māltīr mālā,   añchale ḍheke kanakapradīp   āno   āno tār path-'pare||