দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে,
দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে॥
হায় রে সে কাল হায় রে কখন চলে যায় রে
আজ এ কালের মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে॥
যে মহাকাল দিন ফুরালে আমার কুসুম ঝরালো
সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো।
শুনিয়ে শেষের কথা সে কাঁদিয়ে ছিল হতাশে,
তোমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালো।
আমরা খেলা খেলেছিলেম, আমরাও গান গেয়েছি।
আমরাও পাল মেলেছিলেম, আমরা তরী বেয়েছি।
হারায় নি তা হারায় নি বৈতরণী পারায় নি--
নবীন চোখের চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি।
দূর রজনীর স্বপন
Work
Language
dūr rajnīr sbapan lāge āj nūtner hāsite,
dūr phāguner bedan jāge āj phāguner bām̐śhite||
hāẏ re se kāl hāẏ re kakhan chale yāẏ re
āj e kāler marīchikāẏ natun māẏāẏ bhāsite||
ye mahākāl din phurāle āmār kusum jharālo
sei tomāri taruṇ bhāle phuler mālā parālo|
śhuniẏe śheṣher kathā se kām̐diẏe chhil hatāśhe,
tomār mājhe natun sāje śhūny ābār bharālo|
āmrā khelā khelechhilem, āmarāo gān geẏechhi|
āmarāo pāl melechhilem, āmrā tarī beẏechhi|
hārāẏ ni tā hārāẏ ni baitarṇī pārāẏ ni--
nabīn chokher chapal āloẏ se kāl phire peẏechhi|