দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে,
দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে॥
কৃষ্ণরাতের অন্ধকারে বচনহারা ধ্যানের পারে
কোন্ স্বপনের পর্ণপুটে ছিল ঢাকা সে॥
দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গোপন-রেণুকা।
গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা।
কোমল প্রাণের পাতে পাতে লাগল যে রঙ পূর্ণিমাতে
আমার গানের সুরে সুরে রইল আঁকা সে॥
দোলে দোলে দোলে
Work
Language
dole dole dole premer dolan-chām̐pā hṛdaẏ-ākāśhe,
dol-phāguner chām̐der ālor sudhāẏ mākhā se||
kṛṣhṇarāter andhakāre bachanhārā dhyāner pāre
kon sbapner parṇapuṭe chhil ḍhākā se||
dakhin-hāoẏāẏ chhar̤iẏe gel gopan-reṇukā|
gandhe tāri chhande māte kabir beṇukā|
komal prāṇer pāte pāte lāgal ye raṅ pūrṇimāte
āmār gāner sure sure ra̮il ām̐kā se||