দোলে বন-তমালের ঝুলনাতে কিশোরী-কিশোর
চাঁদে দুঁহু দোঁহার মুখপানে চন্দ্র ও চকোর,
যেন চন্দ্র ও চকোর প্রেম-আবেশে বিভোর।।
মেঘ-মৃদঙ বাজে সেই জূরণৈল ছন্দে
রিম ঝিম বারিধারা ঝরে আনন্দে
হেরিতে যুগল শ্রীমুখ চন্দে
গগনে ঘেরিয়া এলো ঘন-ঘটা ঘোর।।
নব নীরদ দরশনে চাতকিনী প্রায়
ব্রজ-গোপিনী শ্যমরূপে তৃষ্ণা মিটায়
গাহে বন্দনা-গান দেব-দেবী অলকায়
ঝরে বৃষ্টিতে সৃষ্টির প্রেমাশ্রু-লোর।।
দোলে বন-তমালের ঝুলনাতে
Work
Language
dole ban-tamāler jhulnāte kiśhorī-kiśhor
chām̐de dum̐hu dom̐hār mukhpāne chandr o chakor,
yen chandr o chakor prem-ābeśhe bibhor||
megh-mṛdaṅ bāje sei jūraṇail chhande
rim jhim bāridhārā jhare ānande
herite yugal śhrīmukh chande
gagne gheriẏā elo ghan-ghaṭā ghor||
nab nīrad daraśhne chātkinī prāẏ
braj-gopinī śhyamrūpe tṛṣhṇā miṭāẏ
gāhe bandanā-gān deb-debī alakāẏ
jhare bṛṣhṭite sṛṣhṭir premāśhru-lor||