দিয়ে গেনু বসন্তের এই গানখানি--
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥
তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো, এই বহু মানি॥
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,
তখনি চলিয়া যাব শেষ হবে খেলা।
আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
নব পথিকেরই গানে নূতনের বাণী।
দিয়ে গেনু বসন্তের
Work
Language
diẏe genu basanter ei gānkhāni--
baraṣh phurāẏe yābe, bhule yābe jāni||
tabu to phālgunrāte e gāner bednāte
ām̐khi tab chhalochhlo, ei bahu māni||
chāhi nā rahite base phurāile belā,
takhni chaliẏā yāb śheṣh habe khelā|
āsibe phālgun pun, takhan ābār śhuno
nab pathikera̮i gāne nūtner bāṇī|