দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে--
গানের পরশ প্রাণে এল, আপনি তুমি রইলে দূরে ॥
শুধাই যত পথের লোকে "এই বাঁশিটি বাজালো কে'--
নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে ॥
এখন আকাশ ম্লান হল, ক্লান্ত দিবা চক্ষু বোজে--
পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে।
বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহো আসন পেতে--
তোমার বাঁশি বাজাও আসি
আমার প্রাণের অন্তঃপুরে ॥
diner belāẏ bām̐śhi tomār bājiẏechhile anek sure--
gāner paraśh prāṇe el, āpni tumi ra̮ile dūre ||
śhudhāi yat pather loke "ei bām̐śhiṭi bājālo ke'--
nānān nāme bholāẏ tārā, nānān dbāre ber̤āi ghure ||
ekhan ākāśh mlān hal, klānt dibā chakṣhu boje--
pathe pathe pherāo yadi marab tabe mithyā khom̐je|
bāhir chher̤e bhitrete āpni laho āsan pete--
tomār bām̐śhi bājāo āsi
āmār prāṇer antaḥpure ||