দিন পরে যায় দিন, বসি পথপাশে
গান পরে গাই গান বসন্তবাতাসে॥
ফুরাতে চায় না বেলা, তাই সুর গেঁথে খেলা--
রাগিণীর মরীচিকা স্বপ্নের আভাসে॥
দিন পরে যায় দিন, নাই তব দেখা।
গান পরে গাই গান, রই বসে একা।
সুর থেমে যায় পাছে তাই নাহি আস কাছে--
ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে॥
দিন পরে যায়
Work
Language
din pare yāẏ din, basi pathpāśhe
gān pare gāi gān basantabātāse||
phurāte chāẏ nā belā, tāi sur gem̐the khelā--
rāgiṇīr marīchikā sbapner ābhāse||
din pare yāẏ din, nāi tab dekhā|
gān pare gāi gān, ra̮i base ekā|
sur theme yāẏ pāchhe tāi nāhi ās kāchhe--
bhālobāsā byathā deẏ yāre bhālobāse||