ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লানস্মৃতি।
সেই সুরের কায়া মোর সাধের সাথি, স্বপ্নের সঙ্গিনী,
তারি আবেশ লাগে মনে বসন্তবিহ্বল বনে॥
দেখি তার বিরহী মূর্তি বেহাগের তানে
সকরুণ নত নয়ানে।
পূর্ণিমা জ্যোৎস্নালোকে মিলে যায়
জাগ্রত কোকিল-কাকলিতে মোর বাঁশির গীতে॥
dhūsar jībner godhūlite klānt āloẏ mlānasmṛti|
sei surer kāẏā mor sādher sāthi, sbapner saṅginī,
tāri ābeśh lāge mane basantabihbal bane||
dekhi tār birhī mūrti behāger tāne
sakruṇ nat naẏāne|
pūrṇimā jyotsnāloke mile yāẏ
jāgrat kokil-kāklite mor bām̐śhir gīte||