ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে॥
আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি,
মুখে চায় কোন্ অতিথি আকাশের নবীন মেঘে॥
ঘিরেছিস মাথার বসন কদমের কুসুমডোরে,
সেজেছিস নয়নপাতে নীলিমার কাজল প'রে।
তোমার ওই বক্ষতলে নবশ্যাম দুর্বাদলে
আলোকের ঝলক ঝলে পরানের পুলকবেগে॥
dharṇī, dūre cheẏe ken āj āchhis jege
yen kār uttarīẏer parśher haraṣh lege||
āji kār milangīti dhbanichhe kānanbīthi,
mukhe chāẏ kon atithi ākāśher nabīn meghe||
ghirechhis māthār basan kadmer kusumḍore,
sejechhis naẏanpāte nīlimār kājal pa're|
tomār oi bakṣhatle nabaśhyām durbādle
āloker jhalak jhale parāner pulakbege||