ধরা সে যে দেয় নাই, দেয় নাই,
যারে আমি আপনারে সঁপিতে চাই--
কোথা সে যে আছে সংগোপনে,
প্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে।
এসো মম সার্থক স্বপ্ন,
করো মোর যৌবন সুন্দর,
দক্ষিণবায়ু আনো পুষ্পবনে।
ঘুচাও বিষাদের কুহেলিকা,
নবপ্রাণমন্ত্রের আনো বাণী।
পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা
আঁধারে আঁধারে খোঁজে ভাষা--
শূন্যে পথহারা পবনের ছন্দে,
ঝরে-পড়া বকুলের গন্ধে॥
dharā se ye deẏ nāi, deẏ nāi,
yāre āmi āpnāre sam̐pite chāi--
kothā se ye āchhe saṁgopne,
pratidin śhat tuchchher ār̤āle ār̤āle|
eso mam sārthak sbapn,
karo mor yauban sundar,
dakṣhiṇabāẏu āno puṣhpabne|
ghuchāo biṣhāder kuhelikā,
nabaprāṇamantrer āno bāṇī|
pipāsit jībner kṣhubdh āśhā
ām̐dhāre ām̐dhāre khom̐je bhāṣhā--
śhūnye pathhārā pabner chhande,
jhare-par̤ā bakuler gandhe||