দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়--
জনম জনম এই চলেছে, মরণ কভু তারে থামায়?।
যখন তোমার গানে আমি জাগি আকাশে চাই তোমার লাগি,
আবার একতারাতে আমার গানে মাটির পানে তোমায় নামায় ॥
ওগো, তোমার সোনার আলোর ধারা, তার ধারি ধার--
আমার কালো মাটির ফুল ফুটিয়ে শোধ করি তার।
আমার শরৎরাতের শেফালিবন সৌরভেতে মাতে যখন
তখন পালটা সে তান লাগে তব শ্রাবণ-রাতের প্রেম-বরিষায় ॥
দেওয়া
Work
Language
deoẏā neoẏā phiriẏe-deoẏā tomāẏ āmāẏ--
janam janam ei chalechhe, maraṇ kabhu tāre thāmāẏ?|
yakhan tomār gāne āmi jāgi ākāśhe chāi tomār lāgi,
ābār ekatārāte āmār gāne māṭir pāne tomāẏ nāmāẏ ||
ogo, tomār sonār ālor dhārā, tār dhāri dhār--
āmār kālo māṭir phul phuṭiẏe śhodh kari tār|
āmār śharatrāter śhephāliban saurbhete māte yakhan
takhan pālṭā se tān lāge tab śhrābaṇ-rāter prem-bariṣhāẏ ||