ডেকো না আমারে,ডেকো না, ডেকো না।
চলে যে এসেছে মনে তারে রেখো না ॥
আমার বেদনা আমি নিয়ে এসেছি,
মূল্য নাহি চাই যে ভালোবেসেছি,
কৃপাকণা দিয়ে আঁখিকোণে ফিরে দেখো না ॥
আমার দুঃখজোয়ারের জলস্রোতে
নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে।
দূরে যাব যবে সরে তখন চিনিবে মোরে--
আজ অবহেলা ছলনা দিয়ে ঢেকো না ॥
ডেকো না আমারে,ডেকো
Work
Language
ḍeko nā āmāre,ḍeko nā, ḍeko nā|
chale ye esechhe mane tāre rekho nā ||
āmār bednā āmi niẏe esechhi,
mūly nāhi chāi ye bhālobesechhi,
kṛpākṇā diẏe ām̐khikoṇe phire dekho nā ||
āmār duḥkhajoẏārer jalasrote
niẏe yābe more sab lāñchhanā hate|
dūre yāb yabe sare takhan chinibe more--
āj abhelā chhalnā diẏe ḍheko nā ||