Dekho dekho, dekho

দেখো দেখো, দেখো
Work
Language

দেখো   দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
          প্রভাতের কিনারায়।
ডাক দিয়েছে রে   শিউলি ফুলেরে--
          আ য়   আ য়   আ য়॥
ও যে   কার লাগি জ্বালে দীপ,
          কার   ললাটে পরায় টিপ,
     ও যে   কার আগমনী গায়-- আ য়   আ য়   আয়।
জাগো   জাগো   সখী,
কাহার আশায়   আকাশ উঠিল পুলকি।
মালতীর বনে বনে     ওই শোনো ক্ষণে ক্ষণে
কহিছে শিশিরবায়-- আ য়   আ য়   আয়॥

dekho   dekho, dekho, śhuktārā ām̐khi meli chāẏ
          prabhāter kinārāẏ|
ḍāk diẏechhe re   śhiuli phulere--
          ā ẏ   ā ẏ   ā ẏ||
o ye   kār lāgi jbāle dīp,
          kār   lalāṭe parāẏ ṭip,
     o ye   kār āgamnī gāẏ-- ā ẏ   ā ẏ   āẏ|
jāgo   jāgo   sakhī,
kāhār āśhāẏ   ākāśh uṭhil pulki|
māltīr bane bane     oi śhono kṣhaṇe kṣhaṇe
kahichhe śhiśhirabāẏ-- ā ẏ   ā ẏ   āẏ||