দেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব।
শোন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব।।
জগতের যত কবি গ্রহ তারা শশী রবি
অনন্ত আকাশে ফিরি গান গাহে নব নব।
কী সৌন্দর্য অনুপম না জানি দেখেছে তারা,
না জানি করেছে পান কী মহা অমৃতধারা।
না জানি কাহার কাছে ছুটে তারা চলিয়াছে–
আনন্দে ব্যাকুল যেন হয়েছে নিখিল ভব।
দেখ্ রে আকাশে চেয়ে, কিরণে কিরণময়।
দেখ্ রে জগতে চেয়ে, সৌন্দর্যপ্রবাহ বয়।
আঁখি মোর কার দিকে চেয়ে আছে অনিমিখে–
কী কথা জাগিছে প্রাণে কেমনে প্রকাশি কব।।
dekh cheẏe dekh torā jagter utsab|
śhon re anantakāl uṭhe jaẏ-jaẏ rab||
jagter yat kabi grah tārā śhaśhī rabi
anant ākāśhe phiri gān gāhe nab nab|
kī saundary anupam nā jāni dekhechhe tārā,
nā jāni karechhe pān kī mahā amṛtdhārā|
nā jāni kāhār kāchhe chhuṭe tārā chaliẏāchhe–
ānande byākul yen haẏechhe nikhil bhab|
dekh re ākāśhe cheẏe, kirṇe kiraṇamaẏ|
dekh re jagte cheẏe, saundaryaprabāh baẏ|
ām̐khi mor kār dike cheẏe āchhe animikhe–
kī kathā jāgichhe prāṇe kemne prakāśhi kab||