ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে।
ডাকিতে এসেছি তাই, চলো ত্বরা ক'রে।।
তাপিতহৃদয় যারা মুছিবি নয়নধারা,
ঘুচিবে বিরহতাপ কত দিন পরে।।
আজি এ আকাশমাঝে কী অমৃতবীণা বাজে,
পুলকে জগত আজি কী মধু শোভায় সাজে !
আজি এ মধুর ভবে মধুর মিলন হবে–
তাঁহার সে প্রেমমুখ জেগেছে অন্তরে।।
ḍekechhen priẏatam, ke rahibe ghare|
ḍākite esechhi tāi, chalo tbarā ka're||
tāpitahṛdaẏ yārā muchhibi naẏandhārā,
ghuchibe birahtāp kat din pare||
āji e ākāśhmājhe kī amṛtbīṇā bāje,
pulke jagat āji kī madhu śhobhāẏ sāje !
āji e madhur bhabe madhur milan habe–
tām̐hār se premmukh jegechhe antare||