দীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে
ভিখারিনী বেশে সেথা দেখেছি মোর মাকে
মোর অন্নপূর্ণা মাকে॥
অহংকারের প্রদীপ নিয়ে স্বর্গে মাকে খুঁজি
মা ফেরেন ধূলি পথে যখন ঘটা করে পূজি
ঘুরে ঘুরে দূর আকাশে প্রণাম আমার ফিরে আসে
যথায় আতুর সন্তানে মা কোল বাড়ায়ে ডাকে॥
নামতে নারি তাদের কাছে সবার নীচে যারা
তাদের তরে আমার জগন্মাতা সর্বহারা।
অপমানের পাতাল তলে লুকিয়ে যারা আছে
তোর শ্রীচরণ রাজে সেথা নে মা তাদের কাছে
আনন্দময় তোর ভুবনে আনব কবে বিশ্বজনে
আমি দেখব জ্যোতির্ময়ী রূপে সেদিন তমসাকে
আমার অন্নপূর্ণা মাকে॥
দীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে
Work
Language
dīner hate dīn duḥkhī adham yethā thāke
bhikhārinī beśhe sethā dekhechhi mor māke
mor annapūrṇā māke||
ahaṁkārer pradīp niẏe sbarge māke khum̐ji
mā pheren dhūli pathe yakhan ghaṭā kare pūji
ghure ghure dūr ākāśhe praṇām āmār phire āse
yathāẏ ātur santāne mā kol bār̤āẏe ḍāke||
nāmte nāri tāder kāchhe sabār nīche yārā
tāder tare āmār jaganmātā sarbahārā|
apamāner pātāl tale lukiẏe yārā āchhe
tor śhrīchraṇ rāje sethā ne mā tāder kāchhe
ānandamaẏ tor bhubne ānab kabe biśhbajne
āmi dekhab jyotirmaẏī rūpe sedin tamsāke
āmār annapūrṇā māke||