দে গরুর গা ধুইয়ে –
নিয়ে ষন্ডা মার্কা গিন্নি গন্ডা তিনেক আন্ডা বাচ্চা
ঠান্ডা মেরে গেছি দাদা তোমরা ভাব আজি আচ্ছা
আমি থাকি বাছুর ধরে খায় অন্যে গাই দুইয়ে।
দে গরুর গা ধুইয়ে –
নিতি নূতন পুষ্যি (গজায়) যেন গোদের উপর গ্যাঁজ
যেন দুম্বা ভেড়ার ন্যাজ বাবা
(ঘরে) হাঁড়িতে ইঁদুর ডন ফেলে আর বাহিরে রসুন প্যাঁজ
ভাই হোটেলে রসুন প্যাঁজ
চুটকে আমায় চাটনী করলে সিক্নি ঝরে নাক চুইয়ে।
দে গরুর গা ধুইয়ে –
খামচা খামচি করে নিতুই এ সংসারের সাথে
নুন ছাল উঠে গেল প্রাণের মাথা হল আলু ভাতে
করাত চেরা করে বরাত আমার উপর চিৎ শুইয়ে।
দে গরুর গা ধুইয়ে –
পাছড়ে ফেলে স্ত্রী পুত্র যেন প্যাঁচড়া আঁচড়ায়
জিসকা ফাটে উসকা ফাটে ধোবি বসে আছড়ায়
ন্যাংটা শিরের মন্ত্র দাদা পেয়েছি দু-কান খুইয়ে।
দে গরুর গা ধুইয়ে - জোরেসোরে।
de garur gā dhuiẏe –
niẏe ṣhanḍā mārkā ginni ganḍā tinek ānḍā bāchchā
ṭhānḍā mere gechhi dādā tomrā bhāb āji āchchhā
āmi thāki bāchhur dhare khāẏ anye gāi duiẏe|
de garur gā dhuiẏe –
niti nūtan puṣhyi (gajāẏ) yen goder upar gyām̐j
yen dumbā bher̤ār nyāj bābā
(ghare) hām̐r̤ite im̐dur ḍan phele ār bāhire rasun pyām̐j
bhāi hoṭele rasun pyām̐j
chuṭke āmāẏ chāṭnī karle sikni jhare nāk chuiẏe|
de garur gā dhuiẏe –
khāmchā khāmchi kare nitui e saṁsārer sāthe
nun chhāl uṭhe gel prāṇer māthā hal ālu bhāte
karāt cherā kare barāt āmār upar chit śhuiẏe|
de garur gā dhuiẏe –
pāchhr̤e phele strī putr yen pyām̐chr̤ā ām̐char̤āẏ
jiskā phāṭe uskā phāṭe dhobi base āchhar̤āẏ
nyāṁṭā śhirer mantr dādā peẏechhi du-kān khuiẏe|
de garur gā dhuiẏe - joresore|