Dayaa diye habe go

দয়া দিয়ে হবে গো
Work
Language

দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে।
    নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে॥
তোমায় দিতে পূজার ডালি   বেড়িয়ে পড়ে সকল কালি,
    পরান আমার পারি নে তাই পায়ে থুতে॥
    এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা,
        সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা।
আজ ওই শুভ্র কোলের তরে    ব্যাকুল হৃদয় কেঁদে মরে--
    দিয়ো না গো, দিয়ো না আর ধুলায় শুতে॥

daẏā diẏe habe go mor jīban dhute|
    na̮ile ki ār pārab tomār charaṇ chhum̐te||
tomāẏ dite pūjār ḍāli   ber̤iẏe par̤e sakal kāli,
    parān āmār pāri ne tāi pāẏe thute||
    etdin to chhil nā mor kono byathā,
        sarb aṅge mākhā chhil malintā|
āj oi śhubhr koler tare    byākul hṛdaẏ kem̐de mare--
    diẏo nā go, diẏo nā ār dhulāẏ śhute||