Daibe tumi kakhan

দৈবে তুমি কখন
Work
Language

দৈবে তুমি কখন নেশায় পেয়ে
আপন মনে যাও তুমি   গান গেয়ে গেয়ে।
     যে আকাশে সুরের লেখা লেখো
          তার পানে রই চেয়ে চেয়ে॥
হৃদয় আমার অদৃশ্যে যায় চলে,   চেনা দিনের ঠিক-ঠিকানা ভোলে,
     মৌমাছিরা আপনা হারায় যেন   গন্ধের পথ বেয়ে বেয়ে॥
              গানের টানা-জালে
     নিমেষ-ঘেরা গহন থেকে তোলে অসীমকালে।
মাটির আড়াল করি ভেদন   সুরলোকের আনে বেদন,
          মর্তলোকের বীণার তারে   রাগিণী দেয় ছেয়ে॥

daibe tumi kakhan neśhāẏ peẏe
āpan mane yāo tumi   gān geẏe geẏe|
     ye ākāśhe surer lekhā lekho
          tār pāne ra̮i cheẏe cheẏe||
hṛdaẏ āmār adṛśhye yāẏ chale,   chenā diner ṭhik-ṭhikānā bhole,
     maumāchhirā āpnā hārāẏ yen   gandher path beẏe beẏe||
              gāner ṭānā-jāle
     nimeṣh-gherā gahan theke tole asīmkāle|
māṭir ār̤āl kari bhedan   suraloker āne bedan,
          martaloker bīṇār tāre   rāgiṇī deẏ chheẏe||