Daamriye aachh tumi aamaar

দাঁড়িয়ে আছ তুমি আমার
Work
Language

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে--
আমার  সুরগুলি পায় চরণ,  আমি পাই নে তোমারে ॥
      বাতাস বহে মরি মরি,  আর বেঁধে রেখো না তরী--
         এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥
         তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,
         বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে।
      কবে নিয়ে আমার বাঁশি   বাজাবে গো আপনি আসি
         আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে ॥

dām̐r̤iẏe āchh tumi āmār gāner o pāre--
āmār  surguli pāẏ charaṇ,  āmi pāi ne tomāre ||
      bātās bahe mari mari,  ār bem̐dhe rekho nā tarī--
         eso eso pār haẏe mor hṛdaẏamājhāre ||
         tomār sāthe gāner khelā dūrer khelā ye,
         bednāte bām̐śhi bājāẏ sakal belā ye|
      kabe niẏe āmār bām̐śhi   bājābe go āpni āsi
         ānandamaẏ nīrab rāter nibir̤ ām̐dhāre ||